প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় :
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে জেলায় যে সংঘর্ষ চলছে তা শুক্রবারও অব্যাহত।এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শুক্রবার বেলা ১১.৩০ নাগাদ জেলাশাসকের সঙ্গে দেখা করে সন্ত্রাসের কথা জানানোর জন্য দলের রাজ্য সম্পাদক শ্যামাপদ মন্ডল ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র সহ বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে তিনি প্রশাসন ভবনের দিকে যাওয়ার পথেই জেলাশাসকের দফতরে ঢোকার ঠিক মুখেই তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে যায়। এই দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে ও মাথায় হেলমেট পরে এসে তাঁদের গাড়ি থেকে নামিয়ে মারধোর করে। শ্যামাপদ মণ্ডলকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারা হয়। তিনি আরও জানান, রানীবাঁধে খুন হওয়া বিজেপি নেতার পরিবারের সদস্যদের পুলিশ জোর করে অভিযোগে লিখেয়েছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ।আর তারই প্রেক্ষিতে পুলিশ বিজেপির ২ জনকে গ্রেফতার করেছে। ওন্দা ব্লকের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যে সংঘর্ষ দুই পক্ষের মধ্যে হয়েছিল, সেই ঘটনায় পুলিশ একতরফা ভাবে ওন্দা মন্ডল সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায় সহ তাঁদের লোকেদের গ্রেফতার করেছে।অন্যদিকে রাজু জানান,শ্যামাপদকে বাঁকুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বাঁকুড়া ২নং ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ছিলেন বামফ্রন্ট প্রার্থীরা।তাদের অভিযোগ বেশ কিছু দুষ্কৃতী তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে না দিয়ে জোর করে ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বের করে দেয়। বিষয়টি তারা বাঁকুড়া সদর থানা, বিডিও ,বাঁকুড়া সদর মহকুমা শাসক, জেলাশাসক ও নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশন’কে জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বামফ্রন্টের কয়েকশো কর্মী বিকনার ব্লক অফিস থেকে মিছিল করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news