চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্কঃ চাকরি দুর্নীতি এ সরব গোটা বাংলা তথা দেশ। বিভিন্ন সময় একাধিক সুত্রের সন্মুখিন হয়েছেন তদন্তকারী দল গুলি । কথাও মিলেছে বিপুল অঙ্কের তাকা,আবার কোথাও অগুন্তি OMR শিট । তবে এবার ঘটনা টি একটু অন্যরকম। এবার এসএসসি দুর্নীতি নয় , রবিবার সন্ধ্যায় বেহালায় চুড়িদারের দোকান থেকে উদ্ধার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বেহালার ১৪ নম্বরের কাছে ফুটপাত এলাকায় । বেহালার ১৪ নম্বরের কাছে ফুটপাতে একটি হকারের স্টল থেকে উদ্ধার হয় ওএমআর শিট। চুড়িদারের বাক্সের ফাঁকে কয়েকটি উত্তরপত্র গুঁজে রাখা ছিল। ক্রেতাদের পোশাক দেখাতে গিয়ে ওএমআর শিটগুলি দেখতে পান হকাররা। খবর পাওয়া মাত্র ঘতনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী ।
পুলিশ সুত্রে খবর, এই উত্তরপত্রগুলি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৬ ও ২০১৮ সালের পরীক্ষার উত্তরপত্র। এর উত্তরপত্র গুলি বাজেয়াপ্ত করে পুলিশ । তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র কীভাবে এখনে এল, এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। কে বা কারা এই কাজ করেছে তা তদন্ত করে দেখা হবে বলেই পুলিশ সুত্রে জানানো হয়েছে।
প্রশঙ্গত, দিনকয়েক আগে গড়িয়াহাটে ফুটপাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হয়েছিল। বর্তমানে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news