Breaking News
Home / TRENDING / লোকসভার সপ্তদশ স্পিকার ওম বিড়লা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

লোকসভার সপ্তদশ স্পিকার ওম বিড়লা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

লোকসভার সপ্তদশ স্পিকার হলেন ওম বিড়লা। নব নির্বাচিত স্পিকারকে অভিন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, রাজস্থানের কোটার দুইবারের সাংসদ ওম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী নিজেই স্পিকার হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবকে সমর্থন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তবে বিরোধী পক্ষ কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই স্পিকার হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন ছিল আনুষ্ঠানিকতা মাত্র।
ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ওম বিড়লা। সময়ের সঙ্গে সঙ্গে ঊর্ধমুখি হয়েছে ওম বিড়লার রাজনৈতিক কেরিয়ার গ্রাফ। রাজস্থানের কোটা থেকে ২ বার সাংসদ নির্বাচিত হন তিনি। এবার সপ্তদশ লোকসভা পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে। স্বামী স্পিকার পদের দায়িত্ব পাওয়ায় খুশি স্ত্রী অমৃতা বিড়লাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *