Breaking News
Home / TRENDING / গোয়ালতোড়ে সভার মাঝে মঞ্চ ভেঙে পড়লেন নুসরত জাহান

গোয়ালতোড়ে সভার মাঝে মঞ্চ ভেঙে পড়লেন নুসরত জাহান

ওয়েব ডেস্ক:

মঞ্চ ভেঙে পড়লেন বসিরহাট লোকসভার নায়িকা প্রার্থী নুসরত জাহান। এদিন গোয়ালতোড়ে সভা ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানকার দলীয় প্রার্থী বীরবাহ সোরেনের সমর্থনে প্রচার সভা চলছিল গোয়ালতোড় জোগারডাঙা হাইস্কুলের মাঠে। সভার মাঝে আচমকাই ভেঙে পড়ে মঞ্চটি। ঘটে যায় বিপজ্জনক দুর্ঘটনা। নুসরত সহ মঞ্চে থেকে তৃণমূলের নেতা কর্মীরাও মাটিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বসিরহাটের নায়িকা প্রার্থী নুসরাতকে কাছ থেকে দেখতে একসঙ্গে অনেক তৃণমূল কর্মী মঞ্চে উঠে পড়লে বিপত্তি হয়। ভেঙে পড়ে মঞ্চের একটা দিক। তবে মঞ্চের উচ্চতা কম থাকায় কেউ গুরুতর চোট পাননি। আপাতত সভা থমকে গিয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, তৃণমূলের দুই নায়িকা প্রার্থী নুসরত ও মিমির প্রচারে টুকটাক দুর্ঘটনা, চোট, সমস্যা লেগেই আছে। শিলিগুরিতে প্রচারে গিয়ে হাতে চোট পেয়েছিলেন মিমি। সে সময় তৎক্ষনাৎ হাতে ম্যাসাজ করে দেন সঙ্গে থাকা অরূপ বিশ্বাস। এরপর নায়িকা প্রার্থীর প্রচার গাড়ি রেল লাইনে আটকে যাওয়ার ঘটনাও ঘটে। আর এবার মঞ্চ ভেঙে পড়লেন নুসরত জাহান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *