নীল রায়:
ভোটের দিনেই রোড শো করার অভিযোগ উঠল বসিরহাটের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। রবিবার সকাল সকাল নিজের ভোটগ্রহণ কেন্দ্র বালিগঞ্জের একটি বুথে ভোটদান করেন এই অভিনেত্রী। ভোট দিয়ে রওনা দেন বসিরহাটের উদ্দেশ্যে। সেখানেই তাঁর বিরুদ্ধে রোড শো করার অভিযোগ ওঠে। তবে সাফাই দিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি বুথে যান নুসরত। সেখানে তাঁকে ছেঁকে ধরেন স্থানীয় বাসিন্দারা। উৎসাহী জনতাকে শান্ত করতে শেষ পর্যন্ত গাড়িতে উঠে পড়েন নুসরাত। পরে এক তৃণমূল নেতা মাথায় ছাতা ধরলে গাড়ির উপর থেকে হাত নেড়ে তাঁদের গাড়ি সামনে থেকে সরে যেতে বলেন এই গ্লামার অভিনেত্রী।
কিন্তু তৃণমূলের এমন দাবিকে মানতে নারাজ বিরোধীরা। বিজেপি, সিপিএম ও কংগ্রেস কমিশনে অভিযোগ জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। বসিরহাটের দক্ষিণ এলাকায় অত্যন্ত দুর্বল তৃণমূল। এখানে হিন্দু ভোটের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই হিন্দু ভোটকে প্রভাবিত করতেই এদিন রোড শো করে নিজের অভিনেত্রী ইমেজকে কাজে লাগাতে চেয়েছেন নুসরত। এমনটাই অভিযোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news