ওয়েব ডেস্ক:
ধর্মীয় মৌলবাদ থেকে মুক্তি নেই আমাদের। এবার যার শিকার হলেন নুসরত জাহান। আশার কথা হল মৌলবাদী ফতোয়ার প্রতিবাদ হল। প্রতিবাদ করলেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কিন্তু নুসরতের বিরুদ্ধে হঠাৎ ফতোয়া কেন? কারণ বসিরহাটের তৃণমূল সাংসদ সম্প্রতি শাখা-সিঁদুর পড়ে সংসদে শপথ নিয়েছেন। প্রসঙ্গত, নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরত কদিন আগেই। সে কারণেই অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার শপথগ্রহণ করেন তিনি। সাংসদ হিসেবে শপথগ্রহণের সময় নুসরত জাহান রুবি জৈন বলে নিজের নাম-পরিচয় দেন অভিনেত্রী। এরপরেই ফতোয়ার মুখে পড়েন তিনি।
বিজেপি নেত্রী ও মন্ত্রী দেবশ্রী চৌধুরী এই প্রসঙ্গে সাফ জানান, “এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। এখানে কোনও ফতোয়া চলে না।” রায়গঞ্জের সাংসদ আরও বলেন, “নিজের ধর্ম নিয়ে নিজের পরিচয় দেওয়া সাংবিধানিক অধিকার। সেই বিষয়ে আমার কোনও মন্তব্য দেওয়ার অধিকার নেই। মানুষের সেই অধিকার নিয়ে কারও ফতোয়া দেওয়া চলে না।”
যদিও মৌলবাদী সংগঠনের তোপ, ধর্ম ও সংস্কৃতিকে অবমাননা করাছেন নুসরত জাহান। যার প্রতিক্রিয়ায় দেবশ্রী বলেন, “প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে তাঁর ধর্মাচরণ করার। এ নিয়ে কারও কোনও মন্তব্য চলে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news