Breaking News
Home / TRENDING / তুমি নির্মল কর… শুনুন মমতা ঘনিষ্ঠ নির্মল মাজির নতুন নিদান

তুমি নির্মল কর… শুনুন মমতা ঘনিষ্ঠ নির্মল মাজির নতুন নিদান

ওয়েব ডেস্ক:

শুধু চিকিৎসা করলে হবে না, রোগীদের কাছে তৃণমূল কংগ্রেসের বার্তা পৌঁছে দিতে হবে, ডাক্তারদের জন্য ‘নির্দেশিকা’ জারি করলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। বুধবার তিনি ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে। সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রচার সভা থেকে এই নির্দেশ দেন ডাকসাইটে নেতা ও মন্ত্রী।

উল্লেখ্য, হাওড়ায় নির্বাচন হবে ৬ মে। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে এদিন সভার আয়োজন করেছিল হাওড়া প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। যে সভায় নির্মল মাজি ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ তথা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়। এছাড়াও ছিলেন বেশকিছু সরকারি হাসপাতালের সুপার, চিকিত্‍সক ও অন্যান্য চিকিত্‍সকরা।

এদিন জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে নির্মল মাজি চিকিত্সকদের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় তৃণমূলকে জেতাতে রোগীদের চিকিত্‍সার আগে ও পরে গল্পের ছলে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরতে হবে। এর ফলে যাঁরা ভোট দিতে চাইতেন না, তাঁরাও ঘাস ফুলে ভোট দেবেন বলে বিশ্বাস নির্মলবাবুর। পরিসংখ্যান দিয়ে নির্মল বলেন, একজন চিকিত্‍সক প্রতিদিন পাঁচশো রোগী দেখেন, তাঁরা চাইলেই প্রতি মাসে ১৫ হাজার মানুষকে মোটিভেট করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *