Breaking News
Home / TRENDING / নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি কবে, জানা যাবে আজ

নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি কবে, জানা যাবে আজ

নিজস্ব প্রতিনিধি।

নির্ভয়া কাণ্ডের (Nibhaya case) মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার জনের মৃত্যু পরোয়ানা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিয়েছিল দিল্লির পাটিয়ালা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নির্ভয়ার মা-বাবা আশাদেবী ও বদ্রীনাথ সিংহ হাইকোর্টে আর্জি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নিক আদালত।

হাইকোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত গত শনি ও রবিবার বিশেষ অধিবেশন বসিয়ে মামলার শুনানি চালিয়েছেন। আজ, বুধবার রায় দেওয়ার সম্ভাবনা। নির্ভয়াকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তের ফাঁসির জন্য তিহাড় জেলে প্রস্তুতি সম্পূর্ণ। মেরঠ থেকে ফাঁসুড়েও পৌঁছে গিয়েছেন। কিন্তু বার বার পিছিয়ে গিয়েছে ফাঁসির দিন। আর কালবিলম্ব না করে তাদের ফাঁসির পক্ষে সওয়াল করছেন নির্ভয়ার মা বাবা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *