নিজস্ব প্রতিনিধি।
মানুষ যখন চাঁদে বেড়াতে যাবে তখনও কাশী (Kashi) কাশীই থাকবে।
লিখেছিলেন জয়বাবা ফেলুনাথের স্রষ্টা সত্যজিৎ রায় (Satyaji Ray)।
কাশীর মাহাত্ম্য অটুট থাকলেও কাশী বিশ্বনাথ মন্দিরের নিয়মে আসছে একটু বদল।
ভক্ত ও ট্যুরিস্টদের পোষাকে নিমন্ত্রণ আনতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। এতদিন যে পোষাক পরেই ঢুকে পড়া যেত বাবাধামে। এবার শেষ হতে চলেছে এই পোষাক স্বাধীনতার কাল। আসছে কড়া নিয়ম। যে কোনও পোষাকে মন্দির চত্বরে প্রবেশ করা গেলেও গর্ভগৃহের ধারে কাছেও যেতে পারবেন না প্যান্ট সার্ট পরা বাবুরা কিংবা সালোয়ার কামিজ পরা বিবিরা। জিনস টপ সুন্দরীকেও নিজেকে আটকে ফেলতে হবে গর্ভগৃহ থেকে বেশ খানিকটা দুরে। নতুন নিয়মে পুরুষদের ধুতি পাঞ্জাবি আর মহিলাদের শাড়ি, এই হল বাবাধামের ড্রেস কোড।
কেন এই পোষাক বিধি?
কোনও ব্যখ্যা নেই কর্তৃপক্ষের কাছে।
এবার কাশী যেতে চাইলে ব্যাগে ধুতি পাঞ্জাবি আর শাড়ি রাখতেই হবে।
বিশ্বনাথ মন্দিরের এমন নতুন নিয়ম কি চোখে দেখবেন নেটিজেনরা?
এখন সেইদিকেই তাকিয়ে নেট দুনিয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news