Breaking News
Home / TRENDING / মোদি বিরোধিতায় কাণ্ডজ্ঞানরহিত হয়ে মিথ্যা প্রচারে ভর করে বচ্চন কে বিঁধছেন নেট নাগরিকদের একাংশ

মোদি বিরোধিতায় কাণ্ডজ্ঞানরহিত হয়ে মিথ্যা প্রচারে ভর করে বচ্চন কে বিঁধছেন নেট নাগরিকদের একাংশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তালি বাজিয়ে ও থালা বাজিয়ে করোনা-লড়াকুদের অভিবাদন জানিয়ে ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। শুধু অমিতাভ নয় তাঁর স্ত্রী জয়া, পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্যা সকলেই ছিলেন এই অভিবাদন অনুষ্ঠানে। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়েই দেশের বেশির ভাগ মানুষের সঙ্গে একযোগে তালি ও থালি বাজিয়েছিল বচ্চন পরিবার।

মোদির বক্তব্যের অপব্যখ্যা করে দেশের মোদি বিরোধী অংশ, বিশেষ করে মোদি বিরোধী নেট-নাগরিকরা প্রচার করেছিলেন বাসন বাজিয়ে করোনা যাবে, এমনই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও এখনও কেউ যদি মোদির সেই ভাষণ শোনেন তিনি জানতে পারবেন এমন কোনও কথাই সেদিন প্রধানমন্ত্রী বলেন নি। তবু ‘মিথ্যা’ অস্ত্রে শান দিয়ে সেদিন মোদি বিরোধীরা একটি কাজে সফল হয়েছিলেন। নেট দুনিয়ায় তাদের এ হেন মিথ্যা প্রচারে প্রভাবিত কেউ কেউ থালা বাটি বাজাতে বাজাতে রাস্তাতেও নেমে পড়েছিলেন। যার ফলে সামাজির দূরত্বের দফারফা হয়। মিথ্য প্রচারকরাও এই ঘটনার দায় মোদির ঘাড়ে চাপান। তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। কয়েক দফা লকডাউন ও একটি আনলক পর্ব পেরিয়ে দেশ এখন আনলকের দ্বিতীয় পর্বে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা গেলেও, আরোগ্যলাভের শতাংশের হিসেব আক্রান্তের সংখ্যা থেকে বেশি হলেও, দেশে এখন আক্রান্তের সংখ্যা আট লক্ষের ঘরে। দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। কভিড পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। সঙ্গে অভিষেকও। তবু মিথ্যা প্রচারক বা মিথ্যা প্রচারে প্রভাবিত নেট নাগরিকরা এখনও অমিতাভ কে নিশানা করছেন। তাঁদের মিথ্যা তত্ত্বের ওপর দাঁড়িয়ে, ন্যূনতম ভদ্রতা সভ্যতা জলাঞ্জলি দিয়ে তাঁরা অমিতাভ কে বিঁধছেন তিনি তালি বাজিয়েছিলেন বলে। যদিও তালি বাজানো হয়েছিল চিকিৎসক, নার্স, সাফাইকর্মী এমন কি সাংবাদিক, যাঁরা করোনার সঙ্গে লড়াই করছেন, তাঁদের অভিবাদন জানানোর জন্য।
কেন এমন অভিবাদন অনুষ্ঠানের আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী?

হতে পারে করোনা-লড়াকুদের প্রতি পরবর্তী কালে যে বৈমাতৃক আচরনের ছবি সমাজের অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল তার কোনও আভাস তখনই প্রধানমন্ত্রীর কাছে ছিল। কিংবা লড়াকু মানুষদের সম্মান জানানো কর্তব্য বলে মনে করেছিলেন প্রধানমন্ত্রী। সে যাই হোক মিথ্যা প্রচারকদের অপপ্রচার আপাত জয় পেয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। মিথ্যা এবং সামাজিক মাধ্যমে সেই মিথ্যাকে জিইয়ে রাখার শক্তিও কম নয়। যে মিথ্যার ওপর দাঁড়িয়ে তাঁরা আজ একজন বর্ষীয়ান অভিনেতাকে তাঁর রোগ শয্যাতেও রেয়াত করছেন না। বিদ্ধ করছেন তাঁর তালি বা থালি বাজানোর ছবি পোস্ট করে। বিদ্ধ করছেন ব্যঙ্গে বিদ্রূপে। যেত তেন প্রকারে মোদি বিরোধিতা করতে গিয়ে এঁরা চক্ষুলজ্জাটুকুও বিসর্জন দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *