নিজস্ব সংবাদদাতা। নেতাজির চিন্তা ধারায় অনুপ্রাণিত হয়ে পথচলা শুরু করল নেতাজী বিচার ফাউন্ডেশন। বৃহস্পতিবার কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এক কর্মসূচির আয়োজন করেছিল সংস্থাটি। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নেতাজী বিচার ফাউন্ডেশনের শুভ সূচনা করেন নেতাজী গবেষক পূরবী রায়, অভিনেত্রী তথা রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “নেতাজী যে সম্মানের দাবিদার ছিলেন, তা তিনি তৎকালীন ভারত সরকারের থেকে পাননি। অথচ ভারতের স্বাধীনতার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হঠাৎ করেই নেতাজি অন্তর্ধান হয়ে যাওয়ার বিষয়টা অনেক ভারতবাসী মেনে নিতে পারেননি এখনও। তাই তার সম্পর্কে সমস্ত অজানা তথ্য তুলে ধরে এই সংগঠন পুনরায় মানুষের মনে নেতাজিকে প্রতিষ্ঠা করবে।” এছাড়াও ফাউন্ডেশন নেতাজির চিন্তাধারা ও দেশপ্রেমের কথা প্রচার করবে জনমানসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news