Breaking News
Home / TRENDING / কেমন করে প্রথম গান এলো নজরুলের জীবনে

কেমন করে প্রথম গান এলো নজরুলের জীবনে

পার্থসারথি পাণ্ডা :

চুরুলিয়ায় নজরুলদের বাড়ির পাশেই ছিল বড় একখানা পীরের পুকুর, মাজার আর মসজিদ। বাবা কাজী ফকির আহম্মদ ছিলেন খুব ধর্মপ্রাণ মানুষ। সারাদিন নামাজ, তসবি নিয়ে আল্লাহর দরবারেই দিন কাটত তাঁর।
ছেলেবেলাতেই নজরুল পাড়ার দুষ্টু ছেলেদের দলেরহয়ে উঠেছিলেন সর্দার। তাদের নিয়ে সারাদিন তাঁর নানান দুষ্টুমির আর অন্ত ছিল না। বাবা তাই নজরুলকে ভরতি করে দিয়েছিলেন পাড়ার মক্তবে। সেখানে অল্পদিনেই আরবি ফার্সি বেশ রপ্ত করে নিলেন তিনি, শিখে নিলেন শুদ্ধ সুরে কোরাণ পড়তে। সেই সুরই তাঁর অন্তরে প্রথম ঢেউ জাগালো।
নজরুলের যখন দশ বছর বয়স, তখনই হঠাৎ করে একদিন বাবা মারা গেলেন। বিধবা মাকে নিয়ে নজরুল পড়লেন মহা আতান্তরে। চরম অভাবের দিন ঘনিয়ে এলো অচিরেই। দশ বছরের নজরুলকে অন্নচিন্তায় বেরোতে হল কাজ খুঁজতে। অনেক কাঠখড় পুড়িয়ে শেষে কাজও জুটল শুভাকাঙ্ক্ষীদের চেষ্টায়। তিনি যে মক্তবের ছাত্র ছিলেন, সেখানেই নীচু ক্লাসের ছেলেদের পড়াবার কাজ পেলেন।
নজরুলের কাকা বজলে করিম ফারসিতে খুব ভালো কবিতা লিখতেন। নজরুল মক্তবে ভালোই ফার্সিশিখেছিলেন। বছর বারো বয়স থেকেই তিনি কাকার লেখা পড়ে উৎসাহিত হয়ে শুরু করলেন ফারসি বাংলা মিশিয়ে কবিতা লেখার চেষ্টা। অল্প দিনেই কবিতার হাত খুলে গেল নজরুলের। কবিতা লিখে বন্ধুদের পেতে লাগলেন বাহবা। ফলে কাব্যচর্চার নেশা ধরল তাঁর। আর ঠিক এই সময়ই পাশের গ্রামের লেটোর দলের পালায় গান লেখার ডাক এলো তাঁর কাছে। সেইসঙ্গে গান লিখে সামান্য অর্থপ্রাপ্তিও ঘটতে লাগল সেখান থেকে। গান লিখে এই প্রথম রোজগার নজরুলের। এই শুরু। এরপর থেকে অভাবের দিনে অসংখ্য কবিতা, বেশ কিছু গল্প ও উপন্যাসের রচয়িতা নজরুলকে এই গানই দিনপাতের অর্থ যুগিয়েছে সারাটা জীবন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *