Breaking News
Home / TRENDING / ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য আদান-প্রদান নিয়ে জোর সংঘাত কেন্দ্র-রাজ্যের

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য আদান-প্রদান নিয়ে জোর সংঘাত কেন্দ্র-রাজ্যের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime Record Bureau) তথ্য নিয়ে সংবাদ কেন্দ্র-রাজ্যের। সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা শুরু হল। পশ্চিমবঙ্গ সরকার তাদের তথ্য পাঠাতে দেরি করেছে বলেই এবার নাকি নির্দিষ্ট সময়ে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তাদের রিপোর্ট প্রকাশ করেছে দেরিতে। রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের তরফে সাম্প্রতিক তথ্য দেওয়া হয়নি। ফলে জাতীয় ও শহরভিত্তিক হিসেব দেওয়ার ক্ষেত্রে ২০১৮ সালের তথ্য নিতে হয়েছে। কেন্দ্রের এই অভিযোগ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)।

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সব রাজ্যকে ৩০ জুনের মধ্যে তথ্য পাঠাতে বলেছিল। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির কারণে তাতে কিছুটা দেরি হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাতে কিছুটা দেরি হয় বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার যাবতীয় তথ্য পাঠায় ৩০ জুলাই। এনসিআরবি-র পক্ষ থেকে কিছু তথ্য যাচাই করতে প্রশ্ন পাঠানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ৭ আগস্ট রাজ্য সেই সমস্ত প্রশ্নের উত্তর পাঠিয়েও দিয়েছিল। তার প্রায় দু’মাস পরে এনসিআরবি রিপোর্ট প্রকাশ করেছে। তাই পশ্চিমবঙ্গের তথ্য প্রকাশ করার মত সময় এনসিআরবি-র কাছে ছিল বলেই সাফাই দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *