ওয়েব ডেস্কঃ
কৃষকদের ঋণ মুকুব আসলে নৃশংস উপহাস ছাড়া কিছুই নয়। শুক্রবার একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কর্নাটকের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মোদী। তখনই নিজের বক্তব্যে মোদী বলেন, ইতিহাস সাক্ষী কৃষকদের ঋণ মুকুব আসলে নৃশংস উপহাস ছাড়া কিছুই নয়।
এদিন মোদী আরও বলেন, কৃষকরা চায় তাঁদের উপর ঠিক মতো নজর দেওয়া হোক, কিন্তু কর্ণাটকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা স্বেচ্ছাচারী। সাধারণ মানুষ চায় উন্নয়ণ, আর এখানে যাঁরা মসনদে তারা দুর্নীতির উন্নয়ণ চায়। মোদী এদিন নিজের দলের কর্মীদের বলেন, স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলুন, প্রয়োজন মতো কাজ করতে হবে। এরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘ঋণ মুকুবের নামে যা করেছে বিরোধীরা তা আসলে নৃশংস উপহাস। ৬ মাস ক্ষমতায় থাকার পর এখানকার সরকার ঋণ মুক্তি ছাড়া কৃষকদের জন্য কিছুই করেনি। কৃষক উন্নয়নে আর কী করেছে? কৃষক মৃত্যুর দায়িত্ব নেবে তো রাজ্য?
মোদীর মতে, যে কোনও ভাবে লোক দেখানো সমস্যার সমাধান করে ক্ষমতায় আসতে চাইছে বিরোধীরা। কিন্তু তাতে করে কৃষক ও হোক সাধারণ মানুষের উন্নয়ন হবে না। সব দেখছে দেশের আমজনতা। সময় মতো জবাব পাবে বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news