চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুম্বইয়ের জীবনরেখা লোকাল ট্রেন (Mumbai Local Train) পরিষেবা শুরু হতে চলেছে। ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরশন। ওয়েস্টার্ন রেলওয়ে (Western Railway) কর্তৃপক্ষের তরফ থেকে রবিবার রাতে টুইট করে বলা হয়েছে, “ওয়েস্টার্ন রেলওয়ে কেবলমাত্র রাজ্য সরকারের কর্মীও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আপাতত পরিষেবা দেবে। ১৫ জুন অর্থাৎ সোমবার থেকে ২০২০ প্রোটোকল এবং এসওপি মেনে শহরতলির পরিষেবাগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।” পশ্চিম রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে টুইট করে স্টেশনে ভিড় জমানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জনসাধারণকে আপাতত এই ট্রেনে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, সকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের সময়ের মধ্যে ব্যবধান থাকবে ১৫ মিনিট। বেশিরভাগ ট্রেনই চার্চ গেট স্টেশন থেকে ভিরার স্টেশনের মধ্যে যাতায়াত করবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মী এই সুবিধা পাবেন। লোকাল ট্রেনগুলিতে যাতায়াতের জন্য যাদের বিশেষ পাস রয়েছে, তাঁরা সেই পাস ব্যবহার করতে পারবেন।
লকডাউন ঘোষণার পর এই প্রথম কোনও রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেল। তবে এই পরিষেবা শুরু করলেও কেবলমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই লোকাল ট্রেনের চলাচল করতে পারবেন। প্রসঙ্গত দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে মুম্বইতে। যেনতেন প্রকারেণ করোনা ভাইরাসের সংক্রমণকে রাখতে বদ্ধপরিকর মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে সরকার। কিন্তু জরুরী পরিষেবা মানুষকে পৌঁছে যেতে চাইছে সরকার। তাই রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে লোকাল ট্রেনের মাধ্যমে জরুরী পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলাচল করবে। যদি স্বাভাবিক হলে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে সাধারণ যাত্রীদের জন্য যাতায়াতের বন্দোবস্ত করবে রেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news