Breaking News
Home / TRENDING / মুকুল-শ্যালক গ্রেফতার, সরকারি ক্ষমতার অনৈতিক ব্যবহার, বলছে চাণক্য-মহল

মুকুল-শ্যালক গ্রেফতার, সরকারি ক্ষমতার অনৈতিক ব্যবহার, বলছে চাণক্য-মহল

নীল বণিক:

গ্রেফতার হলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। দিল্লি বিমান বন্দর চত্বর থেকে সৃজন রায়কে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয় বলে বীজপুর থানা সূত্রের খবর। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হতে পারে। পুলিশ সূত্রের খবর, সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হবে। তারপর অভিযোগকারিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ। সৃজন রায়ের বিরুদ্ধে অভিযোগ, মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন সেসময় রেলে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা তুলে ছিলেন চাকুরিপ্রার্থীদের কাছ থেকে। মুকুল রায় তৃণমূল ছাড়ার পরেই সৃজন রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হয়। রেলে চাকরি দেওয়ার প্রতারণা থেকে শুরু করে, বেআইনি ভাবে প্রমোটিংয়ের অভিযোগ ওঠে সৃজন রায়ের বিরুদ্ধে।
মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, মুকুলকে রাজনৈতিক ভাবে দমন করতে না পেরে খোদ মুখ্যমন্ত্রীর তৎপরতায় সৃজনকে গ্রেফতার করে ব্যক্তিগত আক্রোশ মেটানো হল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *