Breaking News
Home / TRENDING / মমতাকে বিদায় করে ছুটি চান মুকুল, ছাড়তে নারাজ দল

মমতাকে বিদায় করে ছুটি চান মুকুল, ছাড়তে নারাজ দল

দেবক বন্দ্যোপাধ্যায় :

ছুটি ছুটি ছুটি…
দু’হাত তুলে বালকের আনন্দে ছুটে গেলেন সন্তোষ দত্ত। এক ঝলক।
সত্যজিত রায়ের মুন্সিয়ানা। গুপি গায়েন বাঘা বায়েনের সেই অনন্য দৃশ্য।
ছুটি।
রবীন্দ্রনাথের গানে বারবার বিভিন্ন আঙ্গিকে উঠে এসেছে এই মন হুহু করা, একই সঙ্গে অনাবিল আনন্দে মন ভরিয়ে তোলা এই শব্দটি। শব্দে নিহিত থাকা মুক্তির স্বাদ কিংবা কর্মশেষের বেদনা, সেটিও।
পৌষালী সন্ধ্যায় ছাইদানে সিগারেটের ছাই ঝেড়ে মুকুল বললেন, ছুটি চাই।
ছুটে এল সম্মিলিত প্রশ্ন, কবে?
ঠোঁটে সিগারেট চেপে মুকুল বললেন, মমতা বিদায়ের পর।
রাজনীতি ছেড়ে থাকতে পারবেন? প্রত্যাশিত প্রশ্ন এল আবার।
–পারব কি পারব না, সময় বলবে। আমি এখন বললে, তর্কই বাড়বে। তাই এখন আর কিছু বলছি না।
–রাজনীতি ছেড়ে কি করবেন?
–ছুটি কাটাব। রাজনীতি থেকে ছুটি।
–পারবেন? রাজনীতি ছেড়ে থাকতে পারবেন?
–অতুল্য ঘোষ পেরে ছিলেন।
ঘরে যখন প্রায় বিদায়ের শেষ বাণীর আবহ তখনই অল্প বাংলা বোঝা কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন বললেন, ‘দল ছাড়লে তবে তো ছুটি ! এতো আমাদের পরিবার। পরিবারে হঠাৎ একজন বলল, আমি চলে যাব, তা কি হয়?’ চিকুনগুনিয়ায় আক্রান্ত হবার পর কেরলে গিয়ে আয়ুর্বেদ চিকিৎসা করে সবে কলকাতায় এসেছেন মেনন। একটু ভাল আছেন এখন। মুকুলের ইচ্ছে-ছুটির সাধে আপাতত টানলেন দাঁড়ি। বললেন, ‘পরিবার ছুটি দিলে তবে তো যাবেন!’
মুকুল আর কথা বাড়ালেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *