নীল বণিকঃ
রাজ্যে একের পর এক হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহর দ্বারস্থ হলেন মুকুল রায়। দিল্লিতে আজ সকাল সাড়ে দশটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা। ত্রিলোচন মাহাতর পরিবারের সদস্য, জগন্নাথ টুডুর পরিবারের সদস্যরা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পুরুলিয়ায় শাসক দলের সন্ত্রাসের কথা ত্রিলোচনের পরিবারের মুখ থেকে শোনেন রাজনাথ সিংহ। এরপর তিনি রাজ্য বিজেপির প্রতিনিধি দলকে হাইকোর্টে লড়ার পরামর্শ দেন। আদালত চাইলে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে বলে রাজ্য বিজেপিকে জানিয়েদেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তবে দলের নেতা হিসেবে ব্যক্তি রাজনাথ যে রাজ্য বিজেপির পাশে আছেন তা তিনি মুকুল রায়কে জানিয়ে দিয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news