Breaking News
Home / TRENDING / মুকুলের কথায় ফিরে এলেন ১০ বছর আগের প্রিয়রঞ্জন

মুকুলের কথায় ফিরে এলেন ১০ বছর আগের প্রিয়রঞ্জন

২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে বলেছিলেন প্রিয়রঞ্জন। যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানে তৃণমূলকে ভোট দিন। ১০ বছর পেরিয়ে সেই বক্তব্যই অন্য ভাবে বললেন মুকুল।
তৃণমূলকে আটকাতে কোনও ছূতমার্গ নয়। গনতন্ত্র রক্ষা করতে তৃণমূল বিরোধী সব শক্তিকে এক হবার ডাক দিলেন বিজেপি নেতা মুকুল রায়। সন্ত্রাসের জেরে বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারেনি। তাই এই নির্বাচনে যেখানে বিজেপি প্রার্থী নেই, সেখানে রাজ্যের শাসক দলকে আটকাতে তৃণমূল বিরোধী যেকোনও দলকেই ভোট দেবার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোট প্রচারে এসে বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে এইকথা জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, সবার আগে তৃনমুলকে আটকাতে হবে। তাতে আমার দলের সমর্থকেরা তৃণমূল বিরোধী যেকোনও দলকেই ভোট দিতে পারে। তাতে দলের কোনও আপত্তি নেই বলে জানান তিনি। বিজেপির প্রার্থী নেই বলে ভোট দিতে যাব না এমন মানসিকতা আজকের দিনে ঠিক নয়। তাতে ঘুর পথে তৃণমূলকেই সাহায্য করা হয় বলে জানান মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *