Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতের আগে নদিয়া তৃণমূলে ফাটল ধরালেন মুকুল

পঞ্চায়েতের আগে নদিয়া তৃণমূলে ফাটল ধরালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা

পঞ্চায়েত ভোটের আগেই নদিয়ার গৌরীশঙ্কর দত্তের রক্তের চাপ বাড়ালেন মুকুল রায়।
নদিয়া জেলা সভাপতির নাকের ডগার কৃষ্ণনগর শহরে বসে তৃণমূলে ফাটল ধরাতে শুরু করলেন তিনি। একসময়ের গৌরীশঙ্কর দত্ত ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদের সদস্য কেষ্ট পাল মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। তাঁর সঙ্গে কেষ্ট পালের নিজের অনুগামীরাও রবিবার বিজেপিতে যোগদান করলেন। যোগদান পর্ব শেষ হতেই গৌরীশঙ্কর দত্তকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মুকুল রায়। তিনি বলেন, নদিয়া জেলায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসক দল। হরিনঘাটা, চাকদা, হাঁসখালি সহ বেশ কয়েকটি জায়গাতে শাসক দল বিজেপি কর্মীদের মনোনয়ন পত্র তুলতে দিচ্ছে না। কিন্তু হাজার চেষ্টা করেও নদিয়া জেলার তৃণমূলের নেতারা বিজেপিকে আটকাতে পারবেন না বলে জানান মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *