Breaking News
Home / TRENDING / মোদীর রাজ্য সফরের আগে মুকুলকে জরুরি তলব দিল্লির

মোদীর রাজ্য সফরের আগে মুকুলকে জরুরি তলব দিল্লির

নীল বণিক:

মুকুলকে জরুরি তলব দিল্লির। এমনিতে প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা চুড়ান্ত। সেই সভা সফল করতেই মুকুলের উপর দায়িত্ব দিতে চায় দিল্লি। সে কারণেই দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়কে রাজধানিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে খবর।

আগামী সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন মুকুল। সেই বৈঠকেই ব্রিগেডের প্রধানমন্ত্রীর সভা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মাধ্যমে গোটা বাংলায় টানা একমাস প্রচার চালাবে বিজেপি। সেই প্রচারের রণকৌশল ঠিক করতেই মুকুল রায়ের সঙ্গে আলোচনায় বসছে দিল্লি। জানা গিয়েছে এই বৈঠকে প্রচারের লাইন মুকু্ল রায়কে বুঝিয়ে দেবেন কেন্দ্রীয় নেতারা। সেই অনুয়ায়ী গোটা জানুয়ারি মাস জুড়ে প্রচার করবে বঙ্গ বিজেপি। এমনকি লোকসভা ভোটের প্রস্তুুতি নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *