নিজস্ব সংবাদদাতা:
রাজ্যের থানাগুলো আসলে তৃণমূলের পার্টি অফিস, বললেন মুকুল রায়।
প্রসঙ্গত: সম্প্রতি একটি প্রচার সভায় বিজেপি নেতা সায়ন্তন বসু কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বলেন, সিআরপিএফ এবার পায়ে নয়, গুলি করবে বুকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পাশাপাশি বসিরহাট থানায় সায়ন্তের বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল। সংবাদমাধ্যম একথা জানালে উত্তরে মুকুল বলেন, সায়ন্তন কী বলেছে আমি শুনিনি। কিন্তু আসল কথা হল, কেন্দ্রীয় বাহিনী এবার রাজ্যের মানুষের ভোটদানকে সুরক্ষিত করবে। শাসক দলের এফআইআর প্রসঙ্গে তাঁর সাফ জবাব—রাজ্যের থানাগুলো তো এখন তৃণমূলের পার্টি অফিস। অতএব, সেখানে ইচ্ছে হলেই অভিযোগ রুজু করা যায়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news