Breaking News
Home / TRENDING / লোকসভা নির্বাচনে ১৫টির বেশী আসন পাবে না তৃণমূল : মুকুল

লোকসভা নির্বাচনে ১৫টির বেশী আসন পাবে না তৃণমূল : মুকুল

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল ১৫টার বেশী সিটই পাবে না। মঙ্গলবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির ডাকা এক জনসভায় এই কথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, রাজ‍্যে পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল। তবে আগামি লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ফলে বুথের ধারেকাছে কেউ ঘেঁষতে পারবে না। এদিন মুকুল রাজ‍্যে উন্নয়ন নিয়ে কটাক্ষ করে বলেন মুখ‍্যমন্ত্রীর সঙ্গীদের সম্পত্তির পরিমাণে উন্নতি হয়েছে । মুকুল আরও বলেন, অসম থেকে একজন বাঙালীকেও ফেরত পাঠানো হবে না, বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেও বিরোধীরা সারা দেশে পঞ্জিকরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *