Breaking News
Home / TRENDING / নন্দীগ্রামের মতো নৃশংসতা ন্যাজাটে, এএনআই তদন্তের দাবি মুকুলের

নন্দীগ্রামের মতো নৃশংসতা ন্যাজাটে, এএনআই তদন্তের দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা:

মমতার শাড়িতে রক্তের দাগ, বললেন মুকুল রায়। রাজ্য বিজেপির শীর্ষ নেতা এদিন বলেন, নন্দীগ্রামে যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমনই আজকের পশ্চিমবঙ্গের খুনি মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির রাজ্য দফতরের সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, ‘আমি ন্যাজাট গেছিলাম। যে দু’জন মারা গেছেন এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। এর মধ্যে বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে। প্রশাসন বলছে, ওটা পশুর মাংস। কিন্তু বিষয়টি সন্দেহজনক।’

চাণক্য নেতা মনে করিয়ে দেন, বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে। তিনি বলেন, ‘আমরা চাই বিষয়টি নিয়ে এনআইএ তদন্ত করুক।’ ন্যাজাটের ঘটনার নিন্দা করে মুকুল বলেন, ‘নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে। আমার কাছে তালিকা আছে বাংলায় বিজেপির কতজন কর্মী খুন হয়েছেন’।

পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, “নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। ডাঃ পার্থ সেনগুপ্ত ১৯৭০ সালে ওই মূর্তি পুনপ্রতিষ্ঠা করেন। কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি! কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর নেই। যেখানেই যাবেন দেখবেন ওঁর ছবি !’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *