চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যের আইন মন্ত্রী (Law Minister) মলয় ঘটকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠল। গত বৃহস্পতিবার আসানসোলে সাংবাদিক সম্মেলন করে এই বিস্ফোরক অভিযোগ করেন এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজসেবী কৃষ্ণ প্রসাদ। তিনি বলেছেন, “মাননীয় মন্ত্রী মলয় ঘটক আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমাকে এই ধরনের হুমকি দিয়ে আসছেন। তিনি আমাকে বলেছেন আমি নাকি তাঁর ভোটব্যাঙ্ক নষ্ট করে দিচ্ছি।” আর আসানসোলে (Asansol) খোদ মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সমাজসেবী কৃষ্ণ প্রসাদ বলেছেন, “আমার সমাজকল্যাণমূলক কাজ নাকি মন্ত্রী মলয় ঘটকের রাজনৈতিক পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।”
শুধুমাত্র অভিযোগ করেই ক্ষান্ত হননি এই সমাজসেবী। মলয় ঘটক (Malay Ghatak) ঘনিষ্ঠ এলাকার দাপুটে তৃণমূল (TMC) নেতা উৎপল সিনহার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের। সেই অভিযোগে বলা হয়েছে, এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকার কারণে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন মন্ত্রীর ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। তিনি প্রশ্ন তুলেছেন, “আমি আসানসোলের মেয়র জিতেন তিওয়ারিকে নিয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজকর্ম করছি। আমাকে বলা হচ্ছে এই ধরনের কার্যকলাপ আসানসোলে করা যাবে না। এখানে আমার কাজের মারফত সাধারণ গরিব মানুষ উপকৃত হচ্ছেন। এখানে কিভাবে আমি মন্ত্রীর হুমকিতে সেই সমস্ত কাজ বন্ধ করে দিতে পারি ?”
এছাড়াও আসানসোল উত্তর বিধানসভা এলাকায় নিজের পৈতৃক জমিতে একটি ক্লাবের নির্মাণ করতে চেয়েছিলেন সমাজসেবী কৃষ্ণ প্রসাদ। ঘটনাচক্রে সেই জমিটিও আইনমন্ত্রী মলয় ঘটকের বিধানসভা আসানসোল উত্তরের অন্তর্গত। তুই ক্লাবটি করতেও তাকে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই সমাজসেবী। তাঁর অভিযোগ, “আমি আমার নিজের পৈতৃক জমিতে একটি সমাজসেবামূলক ক্লাব নির্মাণ করতে। যেখানে গরীব বাচ্চারাও পড়াশোনার জন্য বই পাবেন। উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য একটি লাইব্রেরি তৈরি ভাবনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু মন্ত্রী মলয় ঘটকের ক্রমবর্ধমান বাধা দেওয়ায় আমরা ক্লাবটির তৈরি করতে পারছি না।”
প্রসঙ্গত, এমন হুমকির পিছনেও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে খবর আসানসোলের স্থানীয় রাজনীতি সূত্রে। কৃষ্ণ প্রসাদের নানা সমাজসেবামূলক অনুষ্ঠানে এসেছেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি (Jiten Tiwari)। পাশাপাশি সমাজসেবামূলক কাজে তিনি উৎসাহ দিয়ে গিয়েছেন। জিতেন তিওয়ারি ঘনঘন কৃষ্ণ প্রসাদের সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি মন থেকে মেনে নিতে পারছেন না মলয় ঘটক এমনটাই অভিযোগ একাংশ তৃণমূল নেতৃত্বের। তাই বিরোধী শিবিরকে শায়েস্তা করতেই সমাজসেবী কৃষ্ণ প্রসাদকে নানাভাবে চাপে ফেলার বন্দোবস্ত করছে মলয় ঘটক গোষ্ঠী। এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news