অভিজিৎ দাঁ
মোহনবাগান দিবসের অনুষ্ঠানে চমকের পর চমক। জানেন কী সেই চমক? মোহনবাগানের শাসক শিবিরের নজরে এখন শুধুই ২৯ জুলাইয়ের মোহনবাগান দিবসের অনুষ্ঠান। মাঠের র্যাম্পার্টের দিকে অনুষ্ঠান–মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কর্তারা দেখভাল করছেন। কর্তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। যা খবর, মোহনবাগান দিবসের অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র অনুষ্ঠান করতে পারেন। তঁার সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও সারেগামাপা খ্যাত কয়েকজন শিল্পীর অনুষ্ঠানে হাজির হওয়ার কথা। বাগান দিবসের নৈশভোজের মেনুতে থাকছে গলদা চিংড়ি ও পাঠার মাংস। এ দিকে, ক্লাবের ফুটবল সচিব স্বপন ব্যানার্জির বাড়ির পুজোতে রবিবার গিয়েছিলেন বিরোধীদের মধ্যে উত্তম সাহা, সম্রাট ভৌমিক, সঞ্জয় ঘোষরা। এঁদের সঙ্গে দেখা গিয়েছে ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্ণীরতন শুক্লাকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news