প্রসেনজিৎ মাহাতো:
শহরে চলে এলেন বাগান কোচ কিবা ভিকুনা। পয়লা জুলাই থেকে দলবল নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি। বৃহস্পতিবার বিমান বন্দরে নেমে কিবা জানান, কলকাতার ডার্বি সম্পর্কে তিনি জানেন। পোল্যান্ডের ফুটবলের ডার্বির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমার প্রথম লক্ষ্য কলকাতা লিগ, তারপর দল গঠন নিয়ে আরও ভাবতে হবে। চাই, সমর্থকরা দল নিয়ে গর্বিত হোক।”
সহকারীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সঙ্গে রয়েছে ভিডিও বিশ্লেষণের যন্ত্রপাতি। কোচ চাইছেন, ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশতে। প্রাকটিস শুরুর আগে ক্লাবে যেতে পারেন বাগানের নয়া বিদেশি কোচ কিবা ভিকুনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news