নীল বণিক
সংঘ চালকের সঙ্গে এবার এক মঞ্চে দেখা যাবে রতন টাটাকে। সংঘ সূত্রে খবর মুম্বাইতে নানা পালকর স্মৃতি সমিতির এক অনুষ্ঠানে সংঘ চালক মোহন ভাগবৎ সঙ্গে থাকবেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। আগামী ২৪ আগষ্ট মুম্বাইতে স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে দেশের দুই ভিআইপি থাকবেন এক অনুষ্ঠানে। মুম্বাই ক্যানসার হাসপাতালের সামনে এই সংস্থার অনুষ্ঠান হবে। টাটা ক্যানসার হাসপাতাল মূলত নানা পালকর স্মৃতি সমিতির সদস্যরাই পরিচালনা করেন। সেই কমিটির অনুষ্ঠানেই মোহন ভাগবৎ ও রতন টাটা উপস্থিত থাকবেন এক মঞ্চে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news