নিজস্ব সংবাদদাতা:
তিনি মুখ্যমন্ত্রীর ভাই বলে যা ইচ্ছা তাই করতে পারেন, এমনটা নয়। এরকমটা মানা যায় না। মানতে পারছেন না মহমেডান ক্লাবের কর্তারা। উল্লেখ্য, বাংলার হকি সংস্থার সচিব মুখ্যমন্ত্রীর ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। হকি সচিব হয়ে বাংলার হকির হতশ্রী অবস্থা করেছেন। এর উপর বাংলার ফুটবলেও সমস্যা তৈরি করছেন বাবুন। কীভাবে?
প্রতি বছর বাংলার হকি মরশুম শেষ হয় ৩০ এপ্রিল। তারপর থেকেই শুরু হয় ফুটবলের মরশুম। বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে। এবার সেই সময়ের মেয়াদ বেড়ে গেছে আচমকাই। ২ মে হয়ে গেলেও মহমেডান মাঠে হকি চলছে। যার জন্য প্র্যাকটিস শুরু করতে পারছে না মহমেডান ফুটবল দল। এতেই ক্রুদ্ধ হয়েছেন সাদা–কালো কর্তারা।
বাবুনের উপর সব ক্ষোভ উগড়ে দিচ্ছেন মহমেডান কর্তারা। সাদা-কালো কর্তা বেলাল আহমেদ বলেন, ‘উনি মুখ্যমন্ত্রীর ভাই বলে যা ইচ্ছা তাই করবেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের সমস্যা হচ্ছে খুব, অনুশীলন শরু করতে পারছি না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news