Breaking News
Home / TRENDING / ‘জয় শ্রী রাম স্লোগান দিলেও গ্রেফতার করছেন দিদি’, ঝড়গ্রামে সরব মোদি

‘জয় শ্রী রাম স্লোগান দিলেও গ্রেফতার করছেন দিদি’, ঝড়গ্রামে সরব মোদি

নীল রায়:

“এখন তো জয় শ্রী রাম স্লোগান দিলেও দিদি গ্রেফতার করছেন।” সোমবার ঝাড়গ্রামের জনসভা থেকে এমনটাই অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শনিবার চন্দ্রকোণার রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় কয়েকজন বিজেপি কর্মী ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। গাড়ি থেকে নেমে পাল্টা তেড়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওই পালাচ্ছিস কেন? সব হরিদাস ! খালি গালাগালি দেবে!” ঘটনাচক্রে ওই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাজ্য জুড়ে। “জয় শ্রীরাম” ধ্বনিকে গালাগালি বলায় বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে৷ পরে স্লোগান দেওয়া বিজেপি নেতাদের গ্রেফতারও করা হয়।

এদিনের জনসভায় সেই বিষয়টিকে ইস্যু করেন নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, “এখন তো ‘জয় শ্রীরাম’ বললেও দিদি গ্রেপ্তার করছেন৷”  মোদি আরও বলেন, “রাম আমাদের সংস্কৃতিতে। রাম আমাদের শিরায় শিরায়। দিদি এটা ভুলে যাবেন না।” প্রধানমন্ত্রী বলেন, “দিদি বুঝে গেছেন, দশটাও আসন পাবেন না! দশের চৌকাঠ পার করতেই তাই দৌড়ে বেড়াচ্ছেন। ভারসাম্য হারিয়ে ফেলছেন। আসলে ভয় পেয়েছেন দিদি।” তিনি আরও বলেন, “ডর আচ্ছা হ্যায়। দিদি কা ডর আচ্ছা হ্যায়। মানুষ যখন গণতন্ত্রের ভয় পায়, আইনের ভয় পায়, জনমতের ভয় পায়, তখন সেই ভয় কল্যাণের জন্য।” মোদি বলেন, “এখনও পর্যন্ত বাংলায় যা ভোট হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তৃণমূলের গুন্ডা-হার্মাদদের ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। বিপুল সংখ্যায় ভোট পাচ্ছে বিজেপি। বোঝা যাচ্ছে, বাংলায় দিদির ধমকানো, চমকানোর রাজনীতি আর হালে পানি পাচ্ছে না। এবার মানুষের ধমক, চমক খেতে হবে।”

নরেন্দ্র মোদি আরও বলেন “ বাংলায় গুন্ডাতন্ত্র চালাচ্ছিলেন দিদি। কিন্তু দিদির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। পতন হয়েই গিয়েছে। ভোটের ফলেই বোঝা যাবে গো হারা হারছে তৃণমূল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *