নিজস্ব প্রতিনিধি।
উরস উৎসব উপলক্ষে আজমেঢ়ে খাজা মৈনুদ্দিন চিস্তির দরগায় চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ঠিক যে সময় উত্তর-পূর্ব দিল্লি থেকে পবিত্র কুরআন পোড়াবার খবর আসছে ঠিক সেই সময় মোদি শুভেচ্ছা বার্তা পাঠালেন ৮০৮ তম উরস উৎসব কর্তৃপক্ষকে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, অভিনন্দন জানাই তাঁর অনুগামীদের যিনি পৃথিবীকে মানবতার শিক্ষা দিয়েছিলেন। খাজা মৈনুদ্দিন চিস্তিকে স্মরণ করে মোদি লিখেছেন, ভারতের সংস্কৃতি বিবিধ ভাবধারাকে এক সূত্রে গাঁথার সংস্কৃতি। এদেশের সুফি সন্তরা সেই কাজই করে গেছেন। তাঁরা শিখিয়েছেন সংযত হতে।
বার্তায় মোদি আরও লিখেছেন মিলনের এই ভাবটি অনুভব করতে হবে আর এভাবেই নিজেদের মহিমান্বিত করতে হবে।
উরস উৎসব উপলক্ষ্যে সকলকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news