Breaking News
Home / TRENDING / পরিযায়ীর ঘরে ফেরা : সনিয়ার খরচ বাঁচালেন মোদি, কেন্দ্র ও রাজ্য মিলে ঘরে ফেরাচ্ছে শ্রমিকদের

পরিযায়ীর ঘরে ফেরা : সনিয়ার খরচ বাঁচালেন মোদি, কেন্দ্র ও রাজ্য মিলে ঘরে ফেরাচ্ছে শ্রমিকদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সনিয়া গাঁধীর খরচ বাঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী !
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ৮৫ শতাংশ বহন করবে রেল আর বাকি ১৫ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট রাজ্যসরকারগুলি। তাহলে কংগ্রেসের ভূমিকা এখন কি? রাজনৈতিক মহল রসিকতা করে বলছে, সনিয়ার খরচ বাঁচালেন মোদি!
পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর খরচ বহন করার কথা জানিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi)। কিন্তু কংগ্রেস সভানেত্রীর এমন ঘোষণার পরই রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৮৫ শতাংশ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। ‌

গত শুক্রবার স্বরাষ্ট্র ও রেলমন্ত্রক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে বৈঠকে বসে। সেই বৈঠকেই ঠিক হয় পরিযায়ী শ্রমিক, আটকে থাকা পর্যটক ও ছাত্র-ছাত্রীদের ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেল মন্ত্রক। এরপর এই সব রাজ্যগুলিকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হবে। সেই মর্মে কাজও শুরু হয়। রেলমন্ত্রক থেকে প্রথমে জানানো হয়েছিল, বিশেষ ট্রেনে যাতায়াত করার জন্য ৮৫ শতাংশ খরচ দিতে হবে যাত্রীদের নিজেদের। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী।

এই সুযোগের রাজনৈতিক ফায়দা তুলে নিতে আসরে নামে কংগ্রেস।‌ সনিয়া গাঁধী ঘোষণা করে দেন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর যাবতীয় খরচ বহন করবে তাঁর দল। কিন্তু রেল মন্ত্রক জানায়, পরিযায়ী শ্রমিক, পর্যটক ও ছাত্র-ছাত্রীদের টিকিটের দামের ৮৫ শতাংশ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। আর বাকি ১৫ শতাংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। বিজেপির (BJP) মুখপাত্র সম্বিৎ পাত্র, এ প্রসঙ্গে বলেছেন, “কেন্দ্রীয় সরকার যখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করেছে তখন তাদের ফেরানোর খরচ সরকারই বহন করবে তার জন্য কংগ্রেস পার্টির অর্থের প্রয়োজন হবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *