Breaking News
Home / TRENDING / করোনা রুখতে বিহারে নীতীশের ভুমিকার প্রশংসা করলেন নরেন্দ্র মোদি

করোনা রুখতে বিহারে নীতীশের ভুমিকার প্রশংসা করলেন নরেন্দ্র মোদি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ থেকেই শুরু হয়েছে বিহারের নির্বাচনী জনসভা, আর সেই জনসভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) প্রশংসা। প্রধানমন্ত্রী বলেন ‘ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্যই মহামারীর মধ্যেও অনেকের প্রাণ রক্ষা পেয়েছে। তিনি আগেই তৎপর না হলে অকল্পনীয় ক্ষয়ক্ষতি হতে পারত’। বিরোধী রাষ্ট্রীয় জনতা দল এর সমালোচনা করে বলেন নীতীশ কুমার ক্ষমতায় আসার আগে বিহারে ব্যাপকহারে দুর্নীতি ও অপরাধ হতো যাদের জন্য বিহার এতদিন পিছিয়ে ছিল তারা আবার আজ উন্নয়নশীল বিহারেরকে দখল করতে চাইছে। তাই বিহারের মানুষের অতীত ভুলে গেলে চলবে না।

প্রসঙ্গত সম্প্রতি করোনা মোকাবিলায় বিরোধীরা নীতীশ কুমার কে নিয়ে সমালোচনা শুরু করেন। তারা বলেন বিহার সরকার পরিযায়ী শ্রমিকদের কষ্ট কমানোর জন্য কোন ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জবাবে বলেন ” এক সময় গরিবদের জন্য যে টাকা আসতো তখন ক্ষমতায় থাকা সরকার সেই টাকার নয়ছয় করতো। অন্যদিকে বিহারের বর্তমান সরকার এই মহামারীর পরিস্থিতিতেও গরিব মানুষদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিয়েছে”। আজকের এই জনসভায় তিনি আরজেডি-র নেতা তেজস্বী যাদবের নাম না করেই বলেন, “অনেকে ভুল ধারণা ছড়াতে চাইছে রাজ্যে নতুন শক্তির অভ্যুদয় ঘটছে এই বলে। কিন্তু সমীক্ষা বলছে পুনরায় এনডিএ ক্ষমতায় ফিরে আসবে।”

অন্যদিকে গালওয়ান ও পুলওয়ামাতে বিহারের যে জওয়ানরা প্রাণ দিয়েছিলেন, এদিন তাদেরকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বিহারে এবার ভোটগ্রহণ হবে মোট তিন দফায়। অক্টোবরের ২৮ তারিখ ও নভেম্বরে ৩ আর ৭ তারিখে ভোট গ্রহণ করা হবে বিহারে। এই ভোটের ফল ঘোষণা করা হবে ১০ই নভেম্বর। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার বিহারে বিধানসভার মেয়াদ শেষ হবে ২৯শে নভেম্বর। মহামারীর কারণে অনেকেই ভেবেছিলেন যে ভোট পিছিয়ে যাবে কিন্তু বিহারের ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন না হওয়াতে বোঝাই যাচ্ছে কোনো অঘটন না ঘটলে একুশে নির্ধারিত সময়ে বাংলাতেও ভোট হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *