Breaking News
Home / TRENDING / কেনাকাটা করে চেয়ে নিন বিল, জিততে পারেন কোটি টাকা, ঘোষণা মোদির

কেনাকাটা করে চেয়ে নিন বিল, জিততে পারেন কোটি টাকা, ঘোষণা মোদির

নিজস্ব প্রতিনিধি।

সরকারের ঘরে পাওনা কর তুলতে আবার চমক মোদী সরকারের (Modi Govt.)। জিএসটি ফাঁকি আটকাতে এবার এক অভিনব পন্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যাঁরা জিনিসপত্র কেনাকাটা করে ঠিক মত বিল নেবেন তাঁরা পেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত পুরস্কার। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা একদম সত্যি। জিএসটি চালু হওয়ার পর থেকেই এর থেকে বাঁচার হাজার ফিকির বের করে ফেলেছিলেনকিছু অসাধু ব্যবসায়ী। বহুদিন ধরেই সরকারের তরফে নাগরিকদের কাছে আবেদন করা হচ্ছিল, কেনাকাটা করে সঠিক বিল নিতে। কিন্তু তাতে কাজের কাজ খুব একটা হয়নি।

এবার নাগরিকদের সামনে এক লোভনীয় প্রস্তাব রাখতে চলছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে আগামী ১লা এপ্রিল থেকে সমস্ত মাসের খরিদারির বিলের ওপর লটারি করা হবে। লটারির পুরস্কার রাখা হবে ১০ লক্ষ থেকে এক কোটি টাকা। এরপর থেকে ক্রেতারা কেনাকাটা করে বিল নিলেই সেই বিল চলে আসবে লটারির আওতায়। কত টাকার কেনাকাটা হচ্ছে তা এক্ষেত্রে একেবারেই বিবেচ্য নয়। যে কোনও বিলে খরিদ্দার জিততে পারেন মোটা অঙ্কের প্রাইজ। আগামী ১৪ মার্চ এই নিয়ে বৈঠক করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তার পরই এই পরিকল্পনার চূড়ান্ত রূপায়ন হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *