চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর (Id-Ul-Fitar)। জম্মু কাশ্মীরে ঈদ পালিত হয়েছে রবিবার। দেশের বাকি অংশে তা সোমবার পালিত হচ্ছে। পবিত্র রমজানের শেষে খুশির ইদে মেতে উঠেছেন দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তবে সবটাই সামাজিক দূরত্ব মেনে। আসলে উৎসবের মধ্যেও সুস্থ থাকাটা জরুরি। ইদের সকালে দেশবাসীকে সেই সুস্থতার বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার সঙ্গে বললেন, “ভ্রাতৃত্ব এবং সংহতির কথা।”
এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ঈদ মোবারক। সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই বিশেষ দিন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সংহতির বার্তা দেয়। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন”। একে তো করোনার ধাক্কা। উপরন্তু আমফানের তাণ্ডব। দুই বিপর্যয়ে জেরবার বাংলা। এই পরিস্থিতিতে মুসলিমদের ঘরে বসেই ঈদ পালনের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঈদের সকালে তাঁর টুইট,”ঈদ-উল-ফিতরে সকলকে আন্তরিক শুভেচ্ছা। চলুন এবারের ইদ বাড়িতে বসেই পালন করা যাক। এটা কঠিন সময়। আমি আশাবাদী আমরা এই চ্যালেঞ্জ জিতবই।” কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi) টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
মহামারির আবহে এবার ঈদ অন্যরকম। ইদগাহ ময়দানে জমায়েত নেই, নমাজের পর বন্ধুকে আলিঙ্গন করা নেই। সেভাবে উৎসবের মেজাজে ঘুরতে বেরনোও নেই। সবেতেই সামাজিক দুরত্বের বালাই। আসলে এই পরিস্থিতিতে বিশ্ববাসীর সুস্থতায় প্রাথমিকভাবে কাম্য। আর সেই বার্তায় দিচ্ছেন দেশের প্রথম সারির নেতামন্ত্রীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news