নীল রায়:
সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে গতকাল রাতেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেল। শনিবার জোড়া সভা করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও একটি সভাও রাজনৈতিক নয় বলেই দাবি করেছে প্রধানমন্ত্রীর দফতর। প্রথমটি বেলা ১১ টায় ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের ডাকে হাজির হবেন তিনি। দ্বিতীয় সভাটি হবে বেলা দুটোয় দুর্গাপুরে রেলের সরকারি অনুষ্ঠানে। তাই শনিবার সকাল ন’টা থেকে “গো ব্যাক মোদী” হ্যাশট্যাগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর “হাল্লা বোল” করতে বলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীরা। যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
শুক্রবার রাতেই প্রত্যেক সদস্যের কাছে চলে যায় একটি নির্দেশনামা। নির্দেশনামায় বলা হয়েছে, গ্রুপের সকলকে অনুরোধ করা হচ্ছে শুক্রবার সকাল ৯ টা থেকে টুইটারে #GoBackModi হ্যাশট্যাগ দিয়ে টুইট করবে। মোদীকে কাল আমরা আবার পরাজিত করব। গোটা দেশ এটা দেখবে…।” দলীয় স্তরে এমন নির্দেশের কথা স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান্স ক্লাব পেজের অন্যতম অ্যাডমিন। ফেসবুকে আইটিসি কমিউনিটি অফ ফ্যামকেও এই নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ফ্যামের দুই অ্যাডমিন সকাল থেকেই মিডিয়ায় সরব হবেন বলে জানিয়েছিলেন। যা শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
যদিও তৃণমূল কংগ্রেসের মোদীর বিজেপিকে আক্রমণ কোনও নতুন ঘটনা নয়। কিন্তু এভাবে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে আক্রমণের কৌশল দেশীয় রাজনীতিতে প্রথম দেখিয়েছে দক্ষিণের রাজনৈতিক দল ডিএমকে। সম্প্রতি তামিলনাড়ুতে জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন সোশ্যাল মিডিয়ায় গো ব্যাক মোদী হ্যাশট্যাগ দিয়ে ট্রোলড করেছিল ডিএমকে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে সেই কাজে বাংলা থেকে ডিএমকেকে যোগ্য সঙ্গত করেছিল তৃণমূল কংগ্রেস। করুনানিধি প্রয়াত হওয়ার পর এমকে স্ট্যালিনের হাতে ডিএমকের নেতৃত্তের রাশ। নতুন প্রজন্মের নেতৃত্বেই প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ওইদিন নাজেহাল করেছিল ডিএমকে । এবার হাতে গরম মওকা পেয়ে জোড়া জনসভায় নরেন্দ্র মোদীকে ট্রলোড করতে আজ সকাল ন’টা থেকে সারাদিন সক্রিয় থাকবে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেল।
তৃণমূল ডিজিটাল সেলের দায়িত্বপ্রাপ্ত এক নেতার কথায়, এভাবে গোটা দেশের কাছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় যে ধ্বস নেমেছে তা তুলে ধরাই লক্ষ্য হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news