সূর্য সরকার।
গনপিটুনি রুখতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে, গণপিটুনি প্রতিরোধ বিল–২০১৯। কিন্তু সেই বিল নিয়ে বিরোধীদের বাম – কংগ্রেসের অভিযোগ ছিল, বিধায়কদের মধ্যে যে বিলের কপি বিলি হয়েছিল এবং যে বিল পাশ হয়েছে, তার মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। বিরোধীদের সেই অভিযোগের ভিত্তিতে নিয়ে বিধানসভার সচিবালয়ের জবাব তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বুধবার বিধানসভার সচিব অভিজিৎ সোমকে চিঠি পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে।
“দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল ২০১৯” বা (Mob lynching) গণপ্রহাররোধ বিল রাজ্য বিধানসভায় পেশ হয় গত ২৬ অগস্ট। নিয়ম অনুযায়ী, বিল পেশের আগে বিধায়কদের মধ্যে তা বিলি করতে হয়। সেটা করাও হয়েছিল। আলোচনার পর সেই বিল পাশও হয়ে যায়। তখন বিরোধীরা সেই বিলের তফাৎ নিয়ে সরব হয়েছিল। অভিযোগ, বিলি করা বিলের সঙ্গে বিধানসভায় পেশ এবং পাশ হওয়া বিলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু শাসক দল সেটা অস্বীকার করে সংশোধনী না নিয়ে এসে ক্ষমতাবলে বিল পাস করিয়াছিল বলে অভিযোগ বাম – কংগ্রেসের। মঙ্গলবার বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান (Abdul Mannan) এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর (sujan chakroborty) নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসেন। তার পরের দিনই বিধানসভার জবাব চেয়ে পাঠাল রাজভবন। রাজ্যপালের এই চিঠির পর সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমাদের যা জানানোর জানিয়ে এসেছি। এ বার যা দেখার তিনিই দেখবেন।’’
নিয়মানুযায়ী, কোনও বিল বিধানসভায় পাশের আগে রাজ্যপালের দৃষ্টিআকর্ষণের জন্য পাঠানো হয়। সেই বিলের কপি পড়ে রাজ্যপাল অনুমতি দিলেই সেই বিল বিধানসভায় বিলি হয় এবং অধিবেশনে পেশ হয়। কিন্তু বিরোধীদের অভিযোগ, রাজ্যপালের অনুমতি পাওয়ার পর যে বিল বিলি হয়েছিল পরে সেই বিল বিধানসভার অধিবেশনে পেশ হয়নি। ফলে যে অন্য বিল সরকার পেশ করেছে সেটা রাজ্যপাল পেসের অনুমতি না দিলে কি করে সেটা পেশ হতে পারে! এই অভিযোগ জানিয়েছিলেন বাম – কংগ্রেস। বিল পাশ হওয়ার পরেও তা রাজ্যপালকে পাঠাতে হয় অনুমোদনের জন্য। রাজ্যপালের সইয়ের পরেই সেই বিল আইনে পরিণত হয়। গণপিটুনি রোধ বিল রাজভবনে পাঠানো হলেও রাজ্যপাল এখনও তাতে সই করেননি। বরং বিরোধীদের অভিযোগের জবাব চেয়ে পাঠালেন তিনি। বিধানসভার সচিবালয় জবাব দেন তার উপর অনেকটাই নির্ভর করছে এই বিলের ভবিষ্যৎ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news