Breaking News
Home / TRENDING / হরিহরপাড়ায় পঞ্চায়েত প্রধানের খুনীকে গ্রেফতারের দাবি মন্ত্রী জাকিরের

হরিহরপাড়ায় পঞ্চায়েত প্রধানের খুনীকে গ্রেফতারের দাবি মন্ত্রী জাকিরের

নীল রায়। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা হুমায়ুনপুর পঞ্চায়েতের প্রধান সাহিল হাসানের মৃত্যুর ঘটনায় খুনীকে গ্রেফতারের দাবিতে সরব হলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার সকালে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে নিহত নেতার বাড়িতে যান তিনি। কথা বলেন তার পরিবার পরিজনদের সঙ্গে। মৌখিক আশ্বাস দেন সাহিলের খুনিদের দ্রুত গ্রেপ্তারের। এছাড়াও তিনি তাঁর পরিবারকে এক লক্ষ টাকা নগদ অর্থ হাতে তুলে দেন। ‌জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাকির হোসেন বলেন, “আগামী দিনে যদি সাহিল এর পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন হয়েছে আমি তাদের পাশে থাকব।” তিনি অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ‌ কোনও অবস্থাতেই এই দুষ্কৃতীদের ছাড়া হবে না বলেও জানিয়ে দেন জাকির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *