নীল রায়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। দিন কয়েক আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতালে থাকার কারণে এদিন বিধানসভায় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে যোগ দেননি তিনি। অনুপস্থিতির কারণ খোঁজ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থতার কথা জানতে পারেন দমকলমন্ত্রী সুজিত বসুর থেকে। সুজিতকে দায়িত্ব দেন সতীর্থের খোঁজখবর রেখে তা দল তথা সরকারকে জানানোর বিষয়ে। দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছেন মানিকতলার বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news