চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অশালীন অঙ্গভঙ্গি করে ধৃত ট্যাক্সি চালকের বিরুদ্ধে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
আজ আলিপুর আদালতে আসেন তিনি। সেখানে এসেই আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিতে যান তিনি। জবানবন্দি দেওয়ার পর মিমি চক্রবর্তী (Mimi Chakroborty) বলেছেন, “আমি আজ এলাম কারন এই লোকটিকে ছাড়া যাবে না। একে ছাড়লে এর পরও কোনও মহিলার গায়ে হাত দিতে পারে। এদের মত কয়েকটা লোকের জন্য আমার শহর, আমার প্রশাসনের নাম বদনাম হয়।” তিনি আরও বলেন, “আমি চাই আমার শহরের প্রতিটি মেয়েরা যেন সুরক্ষিত থাকে। এমন লোকদের রেয়াত করা যাবে না।” এরপর আলিপুর আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় গড়িয়াহাট থানার পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাত্রে বেলা জিম থেকে ফেরার সময় তৃণমূলের (TMC) যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে এক ট্যাক্সি চালক। প্রথমবার দেখামাত্র মিমি চক্রবর্তী তাঁর নিজের গাড়ি নিয়ে এড়িয়ে যেতে চান । কিন্তু ক্রমাগত ট্যাক্সি চালক তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এরপর মিমি চক্রবর্তী নিজের গাড়ি নিয়ে ট্যাক্সি চালকের গাড়ির সামনে দাঁড়ায় এবং গাড়ি থেকে নেমে ট্যাক্সি চালকের মুখোমুখি হন। এরপর ওই স্থানে স্থানীয় মানুষজন জমায়েত করে। তারপর গড়িয়াহাট থানায় ট্যাক্সি চালকের বিরুদ্ধে এফআইআর করে। সঙ্গে সঙ্গে ট্যাক্সি চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন গড়িয়াহাট থানার পুলিশ দেব কুমার যাদব। অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। এদিন সেই মামলায় গোপন জবানবন্দি দিলেন মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news