Breaking News
Home / TRENDING / ফের মেট্রোয় আটকালো হাত, ঝুলন্ত যাত্রীকে নিয়ে ট্রেন গড়াল টানেলে

ফের মেট্রোয় আটকালো হাত, ঝুলন্ত যাত্রীকে নিয়ে ট্রেন গড়াল টানেলে

ওয়েব ডেস্ক:

সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মাসও হয়নি, এর মধ্যে ফের মেট্রোয় আটকালো যাত্রীর হাত। নেতাজি ভবনে স্টেশনের ঘটনা। বিপজ্জনক অবস্থাতেই ট্রেন গড়াল টানেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রী বাইরে ঝুলে থাকলেও ড্রাইভার খেয়াল করেননি, দুটি রেক ঢুকে যায় টানেলে। শেষে স্টেশনের আরপিএফের চোখে পড়ে। তাঁর তৎপরতায় থামে ট্রেন। বিপদ মুক্ত হন যাত্রী।

প্রশ্ন উঠছে, কদিন আগে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, তারপরও কি মেট্রোর ড্রাইভারকে বাড়তি সচেতনতার বার্তা দেওয়া হয়নি? মেট্রোর দরজায় হাত আটকে সজল বাবুর মৃত্যুর পর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, প্রত্যেক স্টেশনে থাকবে আয়না। যা দেখে যাত্রী সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ট্রেন ছাড়বে ড্রাইভার। এইসঙ্গে জোর করে দরজা খোলার চেষ্টা যাতে না হয়, সে বিষয়ে নজরদারি চালানোর কথাও হয়েছিল। সে ক্ষেত্রে এমন কাজের জন্য যাত্রীকে জরিমানা করা হবে বলেও জানায় মেট্রো কর্তৃপক্ষ। এমত অবস্থায় ফের একই ধরনের ঘটনায় অবাক কলকাতা মেট্রোর লক্ষ লক্ষ্য নিত্তযাত্রী। আতঙ্কিত যাত্রীদের বক্তব্য, মেট্রো আর দুর্ঘটনা যেন সমার্থক হয়ে উঠছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *