Breaking News
Home / TRENDING / কেন্দ্রের চাপে কাজ করছে কমিশন, মমতার পাশে দাঁড়ালেন মায়াবতী

কেন্দ্রের চাপে কাজ করছে কমিশন, মমতার পাশে দাঁড়ালেন মায়াবতী

ওয়েব ডেস্ক:

কেন্দ্রীয় সরকারের চাপে কাজ করছে নির্বাচন কমিশন, বৃহস্পতিবার এই দাবি করলেন বিএসপি প্রধান মায়াবতী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত ১০ টায়। প্রচারের নতুন সময়সীমা নিয়েই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মায়াবতী।

বৃহস্পতিবার রাজ্যে প্রধানমন্ত্রীর দুটি সভা থাকায় নির্বাচন কমিশন প্রচারের সময় রাত দশটা অবধি বেধে দিয়েছে বলে আজ অভিযোগ করে তৃণমূলের পাশাপাশি যথাক্রমে বিএসপি ও কংগ্রেস। উল্লেখ্য, নির্বাচনী প্রচার বন্ধ হওয়ার কথা ছিল ১৯ মে শুক্রবার বিকেল ৫ টায়। মায়াবতীর বক্তব্য যদি প্রচার আগাভাগে বন্ধ করারই প্রয়োজন ছিল তাহলে বৃহস্পতিবারটাকেও বাদ দেয়া যেত। মায়াবতী বলেন, এর থেকে স্পষ্ট যে পরিকল্পনা করেই অমিত শাহ ও নরেন্দ্র মোদি জুটি কমিশনকে প্রভাবিত করে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়। এ-জিনিস কোনও দেশের প্রধানমন্ত্রীকে মানায় না।

এদিন বিএসপি নেত্রী আরও বলেন, “লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার শুরু থেকেই পশ্চিমবঙ্গ খবরের শিরোনামে। সেখানে বিভিন্ন অন্যায় চালিয়ে যাচ্ছে বিজেপি ও আরএসএস।’

প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশন রাজ্যের লোকসভা ভোটকে মাথায় দুটি কড়া সিদ্ধান্ত নেয়। সরিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রসচীব অত্রি ভট্টাচার্যকে। একইসঙ্গে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীবকুমার। অন্যদিকে প্রচারের সময় কমিয়ে দেওয়া হয় একদিন। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে গোটা ঘটনাই রাজনৈতিক ষড়যন্ত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *