
দেবক বন্দ্যোপাধ্যায়
রাজনীতির কারবারীরা জানেন। সাধারণ মানুষ সে ভাবে জানেন না।
কী?
তাঁরা জানেন না। জানার কথাও নয়, যে শুভেন্দু তাঁর তৃণমূল জীবনে স্বাভাবিক ভাবেই ‘মমতার সৈনিক’ হলেও প্রথম থেকেই তিনি ছিলেন সোমেন মিত্রের বিশেষ স্নেহভাজন।
কংগ্রেস নেতা সোমেন মিত্র, তৃণমূল-প্রবাসী সোমেন মিত্র এবং পরে আবার ঘরে ফেরা সোমেন মিত্র। এই তিন সোমেন মিত্রই ছিলেন শুভেন্দুর ভালবাসার ‘সোমেন জেঠু।’

সোমেন-শুভেন্দু সম্পর্কের প্রসঙ্গটি আলোচনায় আসার একটি বিশেষ কারণ আছে।
মঙ্গলবার খেজুরিতে শুভেন্দু অধিকারি মমতার পাল্টা সভায় রাখঢাক না করেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ‘৬২ হাজারের’ ওপর ভরসা করে নন্দীগ্রামে ভোটে লড়তে আসছেন। সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন তাঁর ইঙ্গিত কোন দিকে। শুভেন্দু বলেছেন ওয়েসির সভার মতো সভা হয়েছে মমতার। স্পষ্ট ইশারা, শুভেন্দু মুসলিম সম্প্রদায়কে বোঝাতে চেয়েছেন।
এত পর্যন্ত শুনে যাঁরা হিন্দু-মুসলিম ভাগাভাগি বা সাম্প্রদায়িকতার অভিযোগ আনতে উদ্যত হচ্ছিলেন, তাঁরা হতাশ হলেন যখন শুনলেন শুভেন্দু ঠিক তার পরেই বললেন, ওখানেও (মুসলিম ভোট) সিঁধ কাটব।
ফিরে আসি সোমেন মিত্রের কথায়। শুভেন্দুর সোমেন জেঠু।
বর্ষীয়ান রাজনীতিক সোমেন মিত্র মমতার রাজনীতিকে ব্যখ্যা করেছিলেন ‘সংখ্যালঘু সাম্প্রদায়িকতা’ হিসেবে। এদিন শুভেন্দুও স্পষ্ট করে দিলেন ভবাণীপুরে ভরসা কম বলেই মমতা মুসলিম ভোটের সুবিধা নিতে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন। শুভেন্দু বলেছেন, মমতা যে দাবি করছেন নন্দীগ্রামে তাঁর ‘আত্মা থাকে’, তা আসলে মিথ্যা। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, আত্মাই যদি থাকে তাহলে অষ্টম শ্রেনীর পাঠ্য পুস্তকে সিঙ্গুরের কথা থাকলেও নন্দীগ্রামের কথা নেই কেন? তাঁর কথায়, নন্দীগ্রামের আন্দোলন কে আন্দোলন বলে মনেই করেন না মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বুঝিয়েছেন, নন্দীগ্রামের আন্দোলনের প্রতি কোনও শ্রদ্ধা নেই মমতার। যা আছে তা হল ভোটে জেতার কৌশল। তা’ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটের ওপর ভরসা করে।
নন্দীগ্রামের জমি আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়ে ছিলেন, তাঁদের মধ্যে হিন্দু মুসলিম সকলেই ছিলেন। তাঁদের ধর্মের পরিচয় কোনওদিনই তাঁদের শহীদ-পরিচয় কে অতিক্রম করতে পারেনি।
শুভেন্দু প্রশ্ন তুলে দিয়েছেন শহীদ স্মরণে মমতার সততা নিয়ে।
প্রশ্ন রয়ে যাচ্ছে, বিজেপি কে সদাসর্বদা সাম্প্রদায়িক বলা মমতা কি সোমেন কথিত সংখ্যালঘু সাম্প্রদায়িকতার পথেই হাঁটলেন?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news