নিজস্ব সংবাদদাতাঃ
মেডিকেল কলেজের ছাত্র আন্দোলনকে সমর্থন করলেন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন। অনশনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন তিনি কবির কলমে। উল্লেখ্য, কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা নতুন হস্টেল সহ একাধিক দাবিতে অনশন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, বর্তমান হোস্টেল থাকার উপযুক্ত নয়। বলা বাহুল্য এবার মন্দাক্রান্তর মতো বিশিষ্টজন এই আন্দোলনের স্বপক্ষে গর্জে ওঠায় আন্দোলন আরও শক্তিশালী হল। যে লেখায় মন্দাক্রান্ত ছাত্রদের পাশে দাঁড়ালেন সেই কবিতাটি তুলে দেওয়া হল এখানে চ্যানেল হিন্দুস্থানের ভিউয়ার্সদের জন্যে।
ক্যালকাটা মেডিকেল কলেজের পাশে
মন্দাক্রান্তা সেন
অনশনে বসে আজ
মানবিকতাই
ওরা চেয়েছিল মাথা
গোঁজবার ঠাঁই
মাথার ওপর ভেঙে
ধসে পড়ে ছাদ
এই অনশন —এ তো
তারই প্রতিবাদ
কোথায় থাকবে ওরা,
আকাশের নিচে ?
পড়াশুনো, বড় হওয়া —
পুরোটাই মিছে ?
আরাম চায়নি ওরা,
শুধু মাথা গোঁজা
এই কথাখানি আজও
যাচ্ছে না বোঝা !
লড়াই ছেড়ো না সাথী,
দাঁড়ালাম পাশে
যদি এই কথাটিতে
কিছু যায় আসে
তবে বলি : ভালোবাসা
নিও বিদ্রোহীরা
তোমরা একেকজন
কাচ -কাটা হীরা
কারও ঘর নেই, কারও
কাচের প্রাসাদ
সে প্রাসাদ ভেঙে গেছে
এই সংবাদ
শীঘ্রই প্রচারিত
হবে দিকে দিকে
অপেক্ষা করতে বলছি
এই লেখাটিকে…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news