Breaking News
Home / TRENDING / নাম না করে মমতাকে বিষধর সাপ বলে ফোঁস করলেন রাজ্যপাল

নাম না করে মমতাকে বিষধর সাপ বলে ফোঁস করলেন রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা:

মুখ্যমন্ত্রীর নাম না করে, কিছুটা ইঙ্গিতের আশ্রয় নিয়ে ‘বিষাক্ত’ মন্তব্য করলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।
রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, যাঁরা বিমানহানা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তাঁরা আসলে আস্তিনে লুকনো বিষধর সাপ।
রাজ্যপালের মন্তব্যের সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে গেছে শাসক দলের অন্দর মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই কারও নাম না করে রাজ্যপালের করা মন্তব্য যে পরোক্ষে মমতাকেই আঘাত করছে তা বুঝতে সময় লাগেনি তৃণমূলের।
রে রে করে তাঁরা নেমে পড়েছেন ময়দানে। বিবৃতির বাণে কেশরীনাথকে বিদ্ধ করতে ধনুকে টঙ্কার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “মহারাজ বৃদ্ধ হয়েছেন। তাই সব ঠিক শুনতে পান না।” কলকাতার মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “রাজ্যপালের পদটি সাংবিধানিক। তিনি বিজেপির রাজ্য সভাপতির মতো কথা বলছেন।”
বিজেপি মনে করাচ্ছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধীর কথা। সিঙ্গুর-নন্দিগ্রাম পর্বে তাঁর কাজে ও কথায় চরম অস্বস্তিতে পড়ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার আর উৎসাহিত হত তৃণমূল। বিজেপির কথায়, এখন ছবিটা শুধুমাত্র উল্টে গেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *