Breaking News
Home / TRENDING / এবার নৈহাটিতে নিজের প্রশাসনের বিরুদ্ধেই ধরনা দেবেন মুখ্যমন্ত্রী

এবার নৈহাটিতে নিজের প্রশাসনের বিরুদ্ধেই ধরনা দেবেন মুখ্যমন্ত্রী

নীল রায়:

আবারও ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না এবার আর কোনও পুলিশ কর্তার জন্য নয়। সূত্রের খবর, বৃহস্পতিবার নৈহাটি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক রাজনৈতিক হিংসায় ঘর ছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, তাঁদের সঙ্গে দেখা করে নৈহাটি পুরসভার সামনে অবস্থানে বসতে পারেন দিদি। ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে নিজের প্রশাসনের বিরুদ্ধেই সম্ভবত ধারণা দেবেন মুখ্যমন্ত্রী! ইতিমধ্যে হাফডজন মন্ত্রীদের দিয়ে “ব্যারাকপুর ড্যামেজ কন্ট্রোল কমিটি” গঠন করেছেন তৃণমূল নেত্রী। বুধবার বিকেলে সেই কমিটির প্রথম বৈঠক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কিন্তু তার আগেই সেই কমিটির ওপর আস্থা না রাখতে পেরে নিজের পরবর্তী কর্মসূচি স্থির করে ফেললেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে বাংলার শাসক দলের রাজনৈতিক হিংসা নিহত ৫৪ জন পরিবারকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। তার জেরেই এমন কৌশল নিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিজেপির ৫৪ জন নিহত কর্মীর পরিবার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া বাতিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে নরেন্দ্র মোদির শপথগ্রহণের দিনে নৈহাটিতে ধরনা দিয়ে সংবাদমাধ্যমের নজর নিজের দিকে টানতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। পরপর দুদিনে চার বিধায়ক সহ সাংগঠনিক নেতা ও ৪ পুরসভাও হাতছাড়া হওয়ার পর মহাসংকটে পড়েছে তৃণমূল। এমতাবস্থায় নৈহাটির ঘরছাড়াদের ইস্যুটিকে খড় কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন মমতা। এর আগে চলতি বছর ৩ ফেব্রুয়ারি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *