Breaking News
Home / TRENDING / অভিজিৎ নয়, নোবেল পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বললেন মমতা

অভিজিৎ নয়, নোবেল পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বললেন মমতা

নীল রায়।

নোবেল জয়ী হয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Binyak Banerjee)। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন বাংলা থেকে। শুনতে আজব মনে হলেও বিষয়টি সত্যিই ঘটেছে। বুধবার শারদোৎসবের পর আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দু’দফায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন মমতা।

ঘটনাচক্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন ভাইপো। যিনি আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্তমানে ‘সেকেন্ড-ইন-কমান্ড’-ও বটে। দলে অঘোষিত ভাবে তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য দুবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ে নিশানা করা হচ্ছে মুখ্যমন্ত্রী ও তাঁর সাংসদ ভাইপোকে। কটাক্ষের সুরে বলা হচ্ছে, “পিসি আমাদের ভিত্তি, আর ভাইপো যে আমাদের ভবিষ্যৎ! আসলে মুখ্যমন্ত্রী তাই বলতে চেয়েছিলেন।” তবে প্রশাসনিক মহল থেকে বলা হচ্ছে, ভুলবশত অভিজিতের বদলে অভিষেক বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *