ওয়েব ডেস্ক:
‘সুন্দর বাংলায়’ নতুন রাজ্যপাল জগদীপ ধনকারকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই রাষ্ট্রপতি ভবনের তরফে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকারের নাম ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরেই নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে টুইট করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইমাত্র কথা হল। আমি ওনাকে জানিয়েছি যে আমি ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি। শ্রী জগদীপ ধনকারকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই… ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।”

প্রসঙ্গত, জগদীপ ধনকার সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। তিন একজন সফল রাজনীতিকও বটে। জনতা দলের টিকিটে লড়ে রাজস্থানের ঝুনুঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news