Breaking News
Home / TRENDING / বিমানবন্দরে দেবী দুর্গার অসম্পূর্ণ মূর্তির পুজো করলেন মুখ্যমন্ত্রী

বিমানবন্দরে দেবী দুর্গার অসম্পূর্ণ মূর্তির পুজো করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

পিকের কথায় দুর্গাপুজোয় ব্র্যান্ডিং মমতার! মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে বিশ্ব বাংলার বিপণন কেন্দ্রে থাকা মা দুর্গার একটি অসম্পূর্ণ মাটির মূর্তিকে পুজো করেন তিনি। অবশ্য এই একটি ঘটনাই নয়, প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাক দুর্গাপুজোকে নিয়ে মুখ্যমন্ত্রীর ব্র্যান্ডিং শুরু করেছে প্রায় দিন কুড়ি আগেই। দেবী দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রী নানা কার্টুন দিয়ে শুরু হয়েছে সেই প্রচার। এদিন সেই প্রচার এক নতুন মাত্রা পেল মুখ্যমন্ত্রীর অসম্পূর্ণ মূর্তির পুজোয়।

এদিন প্রকাশিত মুখ্যমন্ত্রীর ভিডিওটি যে পূর্বপরিকল্পিত, তা বোঝা গিয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই। কারণ আচমকা যদি কোনও ঘটনা ঘটে! সেই ভিডিও নিখুঁত সম্পাদনা করা সম্ভব নয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিশ্ববাংলা স্টলে গিয়ে অসম্পূর্ণ দূর্গা মূর্তির পুজো শেষ করার কয়েক মুহূর্ত পরেই যেভাবে নিখুঁত সম্পাদনা করে ভিডিওটি বাজারে ছাড়া হয়েছে, তাতে পরিকল্পনার ছাপ স্পষ্ট হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে লোকসভা ভোটে বিজেপি হিন্দু ভোটব্যাঙ্কে ভর করে রাজ্যে ১৮ টি আসন জিতে নেওয়ার পরেই কি মুখ্যমন্ত্রী সচেতনভাবেই এমন কৌশল নিয়েছেন? এবং তৃণমূলের হিন্দু ভোটব্যাঙ্ক ফেরাতে প্রশান্ত কিশোর দুর্গাপুজোকে কী হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন? এমনই সব প্রশ্ন উসকে দিয়ে গেল মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রার আগে বোধনের আগেই মুখ্যমন্ত্রীর দেবী দুর্গার বন্দনায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *