ঈষাণিকা ভোরাই :
তাঁকে গ্রেফতার করেছিল মমতার পুলিশ। একটি রক্তদান শিবিরে দলবিরোধী কথা বলার পর। যদিও সারধার আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন। তবে যে কোনও কারণেই হোক গ্রেফতারির সময়টা ছিল মমতার বিরুদ্ধে মুখ খোলার অব্যবহিত পরেই। তারপর কালীঘাটে বুড়ি গঙ্গার খাল দিয়ে অনেক জল গেছে। মমতার পুলিশ তাঁকে গ্রেফতার করার পর তাঁর দীর্ঘ বন্দিজীবন। পুলিশের হুক্কাহুয়া, গাড়ি পেটানো, কুণালের আত্মহত্যার চেষ্টার খবর… সেই কুণাল ঘোয তাঁর বন্দি জীবনের কাহিনী নিয়ে লেখা বই উপহার দিলেন মমতারই মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
“শিক্ষা দফতরের কিছু বিষয় নিয়ে পার্থদার সঙ্গে কথা বলতে এসেছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে, কথা হয়েছে। খুব ভালো লাগছে। দলের সঙ্গে কিছু মতপার্থক্য ছিল। কিন্তু আমি তৃণমূলে নেই এটা কে বলল? তৃণমূলে ছিলাম, আছি। বৃহস্পতিবার, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বললেন কুণাল ঘোষ।” এদিন তিনি আরো বলেন, “আমি কি কোনওদিন বলেছি যে তৃণমূল ছেড়েছি। দুজন রাজনীতির লোক একসঙ্গে বসে কথা বলেছি তো রাজনীতি নিয়ে আলোচনা তো অবশ্যই হবে।” এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে কুনালের সাসপেনশন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সাসপেনশন উঠবে কিনা সে বিষয়ে আলোচনার জন্য নির্দিষ্ট ফোরাম আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। শুধু এটাই বলব, সৌজন্য সাক্ষাৎ এটা।” তবে এদিনের বৈঠক প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওনার বন্দি দশার লেখা একটা বই আমাকে উপহার দিয়েছেন, আর শিক্ষা সংক্রান্ত কিছু বিষয় ওকে কেউ কেউ দিয়েছিল সেগুলিও আজ আমাকে দিয়ে গেলো। সেগুলি নিয়ে আলোচনা করেছি।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news